শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

স্বাধীনতা দিবসের নাটক : লক্ষ সূর্যের রাত

বিনোদন ডেস্ক :


আসছে মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে এরইমধ্যে বেশকিছু নাটক ও টেলিফিল্ম নির্মিত হয়েছে। অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিমও স্বাধীনতা দিবসে প্রচারের জন্য একটি নাটক নির্মাণ করেছেন। ‘লক্ষ সূর্যের রাত’ শিরোনামের এ নাটকে অভিনয় করেছেন দিলারা জামান, তারিন ও পরিচালক নিজেই। নাটকটিতে শহীদুজ্জামান সেলিমের মায়ের চরিত্রে দিলারা জামান এবং সহধর্মিনীর চরিত্রে অভিনয় করেছেন তারিন।

আগামীকাল শুক্রবার দুপুর দুইটার সংবাদের পর চ্যানেল আইতে এটি প্রচার হবে। নাটকটি রচনা করেছেন ইরাজ আহমেদ। শহীদুজ্জামান সেলিম বলেন, ‘গল্পটা খুবই ভালো। তবে সমস্যা হলো গল্প অনুযায়ী এখন লোকেশন পাওয়া যায় না। কারণ যে বাজেট দেয়া হয়, সেই বাজেট অনুযায়ী লোকেশন, যুদ্ধের সময়কার পোশাক পরিচ্ছদ সংগ্রহ করে স্বাধীনতা দিবসের নাটক নির্মাণ করা খুব কঠিনই হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সময়কার গল্প এই সময়ে দুই দিনে নির্মাণ করাও কঠিন। তাছাড়া নাটকের শুটিং শুরু হবার আগে যদি স্ক্রিপ্ট নিয়ে শিল্পীদের সঙ্গে অনুশীলন করা যেতো, তাহলে হয়তো আরো ভালো হতো। তারপরও আমাকে যে বাজেট এবং সময় দেয়া হয়েছে এরইমধ্যে চেষ্টা করেছি গল্প অনুযায়ী নাটকটি নির্মাণ করতে।’

দিলারা জামান বলেন, ‘সেলিম নির্মাতা হিসেবেও দক্ষ একজন। গল্প যাই হোক না কেনো, তার নির্মাণের কারিশমা দিয়ে চেষ্টা করে ভালো একটি নাটকে রূপ দিতে। আমার মনে হয়,  লক্ষ সূর্যের রাত তেমন ভালো একটি নাটকই হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।’ তারিন বলেন, ‘যাদের নির্দেশনায় কাজ করে আমি শান্তি পাই সেলিম ভাই তাদের অন্যতম। তিনি আমার খুব পছন্দের একজন নির্মাতা। নির্মাতা হিসেবে তার অবস্থান ছেড়ে দেয়া উচিত নয়। তার মতো মেধাবী নির্মাতার নির্দেশনায় বেশি উপস্থিত থাকাটা জরুরী।’

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮