সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ৩৬৮ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক :


“আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি” এ স্লোগানে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অস্থায়ী কর্মসংস্থানের উপকারভোগীদের প্রশিক্ষণ কর্মশালা। গত মঙ্গলবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

প্রশিক্ষণ শেষে ৩৬৮ জন প্রশিক্ষণার্থীকে দুই বছরের জন্য ছয় হাজার টাকা বেতনে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে জানান আয়োজকরা। এতে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি যুবক সমাজ স্বাবলম্বী হবে বলে জানান বক্তারা।

যুব উন্নয়ন উপ-পরিচালক আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান মাহবুব, সদর উপজেলা যুব কর্মকর্তা আনিছুজ্জামান, কম্পিউটার প্রশিক্ষক আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930