সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
অভিযুক্ত মায়ের ফািইল ফটো

প্রেমিককে সঙ্গে নিয়ে সন্তানকে পুড়িয়ে হত্যা করল মা

আকাশবার্তা ডেস্ক :


নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে নিজ সন্তানকে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে শেফালী আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। শুক্রবার (১৩এপ্রিল) ভোরে এই অমানবিক ঘটনা ঘটেছে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈইপাড়া গ্রামে।

পুলিশ জানায়, ওই গ্রামের বাহরাইন প্রবাসি আনোয়ারের স্ত্রী শেফালীর সঙ্গে পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দা মোমেনের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। বিষয়টি নিয়ে তার পরিবারের লোকজনের সাথে মনোমালিন্য হওয়ায় নিজ সন্তানদের হত্যার পরিকল্পনা করে শেফালী ও তার প্রেমিক মোমেন। শুক্রবার ভোর ৪টার দিকে পাষন্ড মা শেফালী বেগম ও তার প্রেমিক মোমেন ঘুমন্ত অবস্থায় দুই সন্তান হৃদয় ও শিহাবকে কাঁথায় পেঁচিয়ে এবং কেরোসিন ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঝলছে যায় নিষ্পাপ দুই সন্তানের দেহ। আশপাশের লোকজন সন্তানদের আর্তচিৎকারে বেড়িয়ে আসে। কিন্তু অগ্নিদগ্ধ হৃদয় (৯) এর মধ্যে মারা যায়। প্রতিবেশীরা আরেক সন্তান শিহাব (৭) কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার করে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহত হৃদয় ৩৫ নং বাড়ৈইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। পুলিশ পাষন্ড মা শেফালী বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিন্তু তার প্রেমিক মোমেনকে গ্রেপ্তার করতে পারেনি।

থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার উদ্দেশ্যে সন্তানদের আগুন দেয়ার কথা স্বীকার করেছে। নিহত স্কুলছাত্র হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930