সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ফটো

খালেদার বাসা থেকে পুলিশ প্রত্যাহার

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাসভবনের সামনে থেকে দায়িত্বরত পুলিশের চারজন সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (১৮এপ্রিল) বিকেলের দিকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়।

এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি শুনেছি। তবে নিশ্চিত করে কিছুই বলতে পারবো না। আবার বাসাটি কূটনৈতিক জোনে পড়েছে। তারপরও পরে বিস্তারিত জানাতে পারবো।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে প্রত্যাহার হয়েছে তা জানা নেই। খালেদা জিয়ার বাসার সামনে দীর্ঘদিন ধরে একজন সাব-ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কর্তার ইচ্ছায় সবকিছু হবে। সরকার যা চায় তাই হচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়ে লাভ নেই। আমি বিষয়টি এখনও জানি না।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এরপর থেকে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930