বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রতীকি ছবি

বিয়ের কথা বলে কুমিল্লায় তরুণীকে গণধর্ষণ

আকাশবার্তা ডেস্ক : 


কুমিল্লার লাকসামে বিয়ের প্রলোভন দেখিয়ে কেয়ারটেকারসহ তিনজন মিলে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলা সদরের উত্তর লাকসাম এলাকার আবদুল আউয়ালের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে।
মঙ্গলাবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন। বাকী দুই আসামি পলাতক রয়েছে বলে জানান লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ।

গ্রেপ্তারকৃত রুবেল মিয়া লাকসাম উপজেলার গোপালপুর এলাকার হারুনুর রশিদের ছেলে।

ওসি জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে ওই তরুণীর সাথে ফাহাদ হোসেন জনি নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। তরুণ তরুণীকে জানিয়ে ছিলো সেই প্রবাসে থাকেন। গত ১৩ এপ্রিল তরুণ জানায়, সে দেশে এসেছে এবং দেখা করতে চায়। এরপর ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্তর লাকসাম এলাকায় আবদুল আউয়ালের বাড়ির সপ্তম তলায় নিয়ে যায়।

পরে পূর্ব থেকে অবস্থান নেয়া লাকসাম গোপালপুর এলাকার ছালেহ আহম্মেদের ছেলে ফাহাদ হোসেন জনি (২৪), তার সহযোগী একই এলাকার হারুনুর রশিদের ছেলে রুবেল মিয়া (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার শাকতলা পাটোয়ারী বাড়ির মৃত সিরাজুল ইসলামে ছেলে ওই বাড়ির কেয়ারটেকার আনিছুর রহমান (৩০) মিলে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ আরও জানান, ওই তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে মুঠো ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে রুবেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় ধর্ষণের ঘটনায় আরও দুই জন জড়িত রয়েছে। তার মধ্যে ফাহাদ হোসেন জনি প্রধান আসামি। জনি এবং আনিছুর রহমান পালাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার ওই তরুণীকে মেডিক্যাল চেকাপের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০