সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
প্রতীকি ছবি।

নাটোরে আবাসিক হোটেল থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক

আকাশবার্তা ডেস্ক :


বুধবার (১৮এপ্রিল) নাটোরের গুরুদাসপুরে পরকীয়া প্রেমিকসহ এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। গতকাল চাচকৈড় বাজারের মোল্লা আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ওই হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ৩০৫ নম্বর কক্ষ ভাড়া নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশের এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে হানা দেয়। হোটেলের ওই কক্ষ থেকে তাদের আটক করে গুরুদাসপুর থানায় নিয়ে আসে। মেয়েটি বগুড়া আজিজুল হক কলেজ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছে। দুই বছর আগে ওই এলাকার এক সৌদি প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়।

স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সে প্রেমিকের সঙ্গে বিভিন্ন সময় হোটেলে রাত্রী যাপন করে।ওই সময় হোটেলের ম্যানেজার মাহাবুব পালিয়ে গেলেও হোটেল মালিকের ছেলে রুহুল আমিনকে আটক করে নিয়ে আসে পুলিশ। ওই হোটেল কর্তৃপক্ষ বেশি টাকা নিয়ে দীর্ঘদিন ধরে দেহব্যবসা করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে হোটেল মালিক ফরিদ মোল্লা বলেন, এ ঘটনা আমার জানার কথা না। কারণ ম্যানেজার ওই হোটেল পরিচালনা করেন।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোল্লা আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের পাবলিক নুইসেন্স অ্যাক্ট ২৯০ ধারায় চালান দেওয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930