সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মাদকসহ দুই নারী আটক

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে পৃথকস্থানে গাঁজা ও ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর ও জেলা শহরের আলিয়া মাদরাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, নেত্রকোনা জেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী নাসিমা বেগম ও ঝালকাঠি জেলার বাসিন্দা জেসমিন আক্তার।

চন্দ্রগঞ্জ থানার এসআই আবু সাইদ জানান, নাসিমা বেগম দীর্ঘদিন থেকে হাজিরপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে একটি ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির জানান, জেসমিন সকালে ফেনসিডিল নিয়ে ফেনীর মহিপাল এলাকা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ফেরিঘাট হয়ে ঝালকাঠি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ওই গাড়িতে অভিযান চালিয়ে জেসমিনকে আটক এবং তার কাছ থেকে ১৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায়ও লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930