সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতীকি ছবি

লক্ষ্মীপুরের মেঘনায় জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মো. রাকিব হোসেনের (২০) লাশ উদ্ধার রামগতি থেকে উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার রমজান আলী দেওয়ানের ছেলে।
সকালে জোয়ারে ভেসে আসা মরদেহটি দেখে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে দাফন করেন। স্থানীয় চর ফলকন ইউনিয়নের সদস্য মোফাজ্জল হক মফু দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফিরছিলেন রাকিবসহ ৯ জেলে। ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ তারা সবাই ডুবে যায়। পরে ৮ জেলে সাঁতরিয়ে তীরে উঠলেও জেলে রাকিব নিখোঁজ হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031