সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি কার্তুজসহ দুই যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) ভোর পৌঁনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার রাত্রিকালীন মোবাইল ডিউটির পুলিশ সদস্যরা বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় চন্দ্রগঞ্জ উপজেলার ১৪ নম্বর মান্দারী ইউনিয়নের বটতলী বাজার থেকে জামিরতলী গামী সড়কে শহিদের বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে চলাফেরার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের হাসিম খাঁগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের সাহিদাগো বাড়ির আবুল কালামের ছেলে সেলিম (২৫)।

পুলিশ জানায়, তল্লাশিকালে জাহাঙ্গীর আলমের হাতে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে একটি একনালা দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি ১২ বোর শর্টগানের পুরাতন কার্তুজ উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের নিয়ে আরও অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031