সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘অশালীন’ ভিডিও : সৌদিতে নারী শরীরচর্চা কেন্দ্র বন্ধ

 আন্তর্জাতিক ডেস্ক :


শুক্রবার (২০এপ্রিল) রিয়াদের একটি নারী শরীরচর্চা কেন্দ্র বন্ধ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আঁটশাট পোশাক পরা এক নারীর শরীরচর্চার ভিডিও প্রচারের কারণে এ পদক্ষেপ নিয়েছে দেশটির রক্ষণশীল কর্তৃপক্ষ। খবর এএফপি’র।

সৌদি আরবের ক্রীড়া বিভাগের প্রধান তুর্কি আল-শেখ টুইটারে বলেন, ‘আমরা এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করব না।’ তিনি ওই কেন্দ্রের ছাড়পত্র বালিতের নির্দেশ দিয়েছেন।

প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি এই ভিডিওটির সঙ্গে কারা জড়িত তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ভিডিওটিতে একজন নারীকে চুল খোলা অবস্থায় পাঞ্চিং ব্যাগে লাথি মারতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930