সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতক্ষীরায় শিশু ধর্ষণের আসামি নিহত

আকাশবার্তা ডেস্ক :


সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শিশু ধর্ষণ মামলার এক আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হিজলদি গ্রামে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত সোহাগ দালাল (২৬) উপজেলার বোয়ালিয়া গ্রামের সামছুর সরদারের ছেলে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব নাথ জানান, তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি সোহাগকে হিজলদি গ্রামে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ভোররাতে পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ তার সঙ্গীদের নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে সোহাগ গুলিবিদ্ধ হয়। পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বন্দুকযুদ্ধে কলারোয়া থানার এএসআই হাবিব ও এএসআই সোহাগ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার উপজেলার কেড়াগাছি ইউনিয়নের হিজলদি গ্রামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় সোহাগ দালালকে একমাত্র আসামি করে একটি মামলা করেন শিশুটির নানী। ধর্ষিত শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ জানান, শিশুটির রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930