সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের রায়পুরে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত প্রতারকদের মধ্যে রয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী গ্রামের কর্মকার বাড়ির মৃত নরেন্দ্র চন্দ্র কর্মকারের ছেলে সন্তোষ কর্মকার (৩৮), খন্দকারপুর গ্রামের কর্মকার বাড়ির কমল কর্মকারের ছেলে শ্রীধাম কর্মকার ও কুমিল্লার মনোহরগঞ্জ থানার বিপুলাসার গ্রামের সঞ্জু কর্মকারের ছেলে লিটন চন্দ্র কর্মকার।
এরআগে চক্রের অন্য সদস্য বটতলী গ্রামের কর্মকার বাড়ির মৃত নরেন্দ্র চন্দ্র কর্মকারের ছেলে লক্ষণ কর্মকারকে (৩৫) পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
পুলিশ জানায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপক্ষী গ্রামের মৃত নারায়ণ চন্দ্র সরকারের মেয়ে প্রিয়াংকা সরকারকে বিয়ে করার নামে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হুমকি ধমকি দেয় এ চক্রটি।
এ ঘটনায় গত শনিবার চক্রের এক সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরদিন ভুক্তভোগী প্রিয়াংকার ভাই দেবাশীষ বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন, মামলা নং-১০।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, প্রতারণা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। তবে এ মামলার প্রধান আসামী কুমিল্লার বিপুলাসার গ্রামের শ্রীধাম কর্মকার (৩৩) পলাতক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, প্রতারক চক্রটি লক্ষ্মীপুর ছাড়াও অন্যান্য জেলায় একই কায়দায় একাধিক পরিবারের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930