সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ
ফাইল ফটো

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে শরীফ সভাপতি নিশান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. শাহাদাত হোসেন শরীফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা।

এদিকে নতুন কমিটি গঠনের খবরে লক্ষ্মীপুর জেলা শহরসহ বিভিন্নস্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ নভেম্বর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে শাহাদাত হোসেন শরীফ যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়াউল করিম নিশান সদস্য ছিলেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930