মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ইং ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলো জুলাইয়ের আগে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আয়নাঘরে গিয়েছি কিন্তু কোনো পরিবর্তন আসেনি, পরিবর্তন এসেছে আমাদের সন্তানদের নেতৃত্বে। কিন্তু কেউ কেউ আছেন যারা জুলাইয়ের অবদানকে স্বীকার করেন না। যাদের জন্য অনেকে দেশে ফিরে আসতে পেরেছেন, যাদের জন্য জেল থেকে মুক্তি পেয়েছেন, যাদের জন্য নির্বাচনের কথা বলতে পারছেন তারা জুলাই অবদানকে অস্বীকার করছেন, তাদের জন্য লজ্জা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে রাজনৈতিক দল মানুষের অধিকার হরণ করছেন, দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ট করছেন, জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুড়েছেন। সে রাজনীতি আবার ফিরে আসুক আপনারা সেটা কি দেখতে চান? আপনারা যদি পরিবর্তন চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ১১ দলীয় জোটের লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, জেলা জামায়াতের সেক্রেটারী হাফিজ উল্যা।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে ঘিরে পুরো নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিলো। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন। অনেকেই হাতে ছিলো বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড।

মঞ্চ সাজানো হয়েছে দলীয় পতাকা ও ব্যানারে। বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করছে শৃঙ্খলা রক্ষায়। আর পাশের এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

আগষ্ট ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুলাই    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১