সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
প্রতীকি ছবি

কুমিল্লায় ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


কুমিল্লার চান্দিনায় চার হাজার ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের এক এএসআই ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কাঠেরপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।বুধবার সকালে ওই পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দিনা উপজেলার দোতলা গ্রামের নূরু মিয়ার ছেলে এবং রাঙ্গামাটি গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছির উদ্দিন ও তার সহযোগী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার প্রতাপপুর গ্রামের কাউসার।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চান্দিনার দিকে যাচ্ছিলেন।এ সময় সন্দেহ হলে টহল পুলিশ তাদের থামার জন্য সংকেত দেয়।“পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।”

কুমিল্লা গোয়েন্দা শাখার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930