সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নায়ক সালমান শাহ’র হত্যায় চিকিৎসক-ডোমকে জিজ্ঞাসাবাদের অনুমতি

বিনোদন ডেস্ক :


চিত্রনায়ক সালমান শাহ’র অপমৃত্যু মামলার পুনঃতদন্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬এপ্রিল) এ মামলা সংক্রান্তে পিবিআই কর্তৃক কোন প্রতিবেদন আদালতে দাখিল করেনি। কিন্তু তদন্ত কর্মকর্তার এক আবেদনে চিত্রনায়ক সালমান শাহর ‘অপমৃত্যু’ মামলায় যে চিকিৎসক সালমান শাহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।একইসঙ্গে সালমান শাহর মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ডোমকেও জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই মামলার তদন্তের স্বার্থেই সালমান শাহকে যে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়ে একটি আবেদন করি। সালমান শাহর মৃত্যুর পর তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়। তখন যে ডোম ছিলেন, তদন্তের সার্থে তাকেও জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চাই। আদালত দুজনকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।’ তবে কোন চিকিৎসক সালমান শাহকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন, সেই চিকিৎসকের নাম এখনো জানা যায়নি বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম।

সালমান শাহর আইনজীবী ফারুক আহমেদ বলেন, সালমান শাহ যেদিন মারা যান, সেদিন রুবি নামের এক নারী ইস্কাটনের ক্লাব ও মেডিকেল সেন্টারের একজন চিকিৎসককে সালমান শাহের বাসায় নিয়ে আসেন। ওই চিকিৎসক দেখে বলেন, সালমান শাহ মারা গেছেন। সেখানে ওই চিকিৎসক সালমান শাহ মারা গেছেন জানিয়ে সনদও দেন। ফারুক আহমেদ জানান, রুবি এই মামলার একজন আসামি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানানো হয়। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকান্ডের অভিযোগের বিষয়টি এক সঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

৩ নভেম্বর ১৯৯৭ সালের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডি’র প্রতিবেদন প্রত্যাখান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত। এরপর প্রায় ১৫ বছরে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল।

২০১৪ সালের ৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতের বিচারক বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। এ প্রতিবেদনে সালমান শাহ’র মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নীলা চৌধুরী ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন দাখিল করেন। নারাজি আবেদনে উল্লেখ করা হয়েছে, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন তার ছেলে সালমান শাহর হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

মামলাটিতে র‌্যাবের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছরের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করেন। ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ-৬ এর বিচারক ইমরুল কায়েস রাষ্ট্রপক্ষের রিভিশনটি মঞ্জুর করেন এবং র‌্যাব মামলাটি আর তদন্ত করতে পারবে না বলে আদেশ দেন। পরে পিবিআইকে মামলার তদন্তের ভার দেওয়া হয়।

আরও পড়ুন :-

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930