সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ছাত্রীকে নগ্ন করে ছবি তুলল শিক্ষকরা!

 আন্তর্জাতিক ডেস্ক :


মডেলিংয়ের ফাঁদ পেতে জোর করে ছাত্রীকে নগ্ন করে তার অশ্লীল ছবি তোলার গুরুতর অভিযোগ উঠল নাচের স্কুলের এক শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্ত অরুণাংশু ঘোষ, জয়ব্রত রায় ও ঋতুপর্ণা সাহাকে গ্রেফতার করেছে। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরবঙ্গ রাজ্যের উত্তর কলকাতার টালায়।অভিযোগ, জয়ব্রত রায় সেই নাচের স্কুলের মালিক। সেখানেই ওই কিশোরী ছাত্রীকে মডেলিংয়ের টোপ দেওয়া হয়। তারপর পোর্টফোলিও তোলার নাম করে তার পোশাক খুলিয়ে ছবি তোলে জয়ব্রত ও তার সঙ্গীরা। পরে আবার ছবি তোলার জন্য তাকে ডাকা হয়। সেই সময়ই আগের দিনের তুলে রাখা ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়। রাজি না হলে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এরপরই সেই ছাত্রী ও তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ছাত্রীর গোপন জবানবন্দি নেওযা হয়। তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে সেই ছাত্রীর ১০টি ছবি রয়েছে।

পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সেই স্কুলের আরও কোনও ছাত্রীর সঙ্গে এমন করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031