সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ১৫

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে যাত্রীবাহী মিনিবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। এদের মধ্যে বাসচালক ও হেলপারের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াখালীর সুবর্ণচর এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে মিলন পরিবহনের একটি মিনিবাস লক্ষ্মীপুরের সাইফিয়া দরবার শরীফে সুন্নী ইস্তেমায় যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী মিনিবাসটি ঘটনাস্থলে পৌঁছলে  বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক, হেলপার এবং নারী ও শিশুসহ অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930