সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
, dudu, rtv, bnp

জানুয়ারিতেই প্রধানমন্ত্রী হবেন খালেদা : দুদু

আকাশবার্তা ডেস্ক :


আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের গণতন্ত্র ফিরবে। ওই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন।   বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে’ এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ফলে বিএনপি এবং ২০ দলীয় জোট ক্ষমতায় যাবে এবং খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এভাবেই দেশের সকল সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

দুদু আরও বলেন, শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে তার দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখন কেউ বিশ্বাস করতে পারেননি শেখ হাসিনা একদিন এই দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

এএইচ/আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930