বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
প্রতীকি ছবি

লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের পিয়নকে আসামি করে মামলা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রতনেরখিল এলাকায় ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন হাসান আহমদকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার বিকালে নির্যাতিত ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। এরআগে ওই ছাত্রীর মা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান আহমদ পলাতক রয়েছে।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর স্বজনরা জানায়, প্রতিদিনের মত গত (২২ এপ্রিল) রোববার সকালে স্কুলে যায় ৫ম শ্রেণির ওই ছাত্রী। স্কুলের পিয়ন হাসান আহমদ চকলেটের প্রলোভন দিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় হাসান আহমদ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত হাসান। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হাসান আহমদকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১