সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ছাত্রলীগ, chhatra League, rtv

ছাত্রলীগের শীর্ষ পদে মনোনয়নপত্র বিতরণ শুরু

আকাশবার্তা ডেস্ক :


আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ২৯তম সম্মেলন আগামী ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগামী ৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ৫ মে রাত ৮টা পর্যন্ত। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে সাম্প্রতিক কিছু ঘটনায় ছাত্রলীগ নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। এই সংগঠনকে নতুন মডেলে নিয়ে আসার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার গণভবনে দলের নেতাদের সঙ্গে অনির্ধারিত সভায় তিনি পরিষ্কার জানিয়ে দেন, ছাত্রলীগের সম্মেলনে এবার কোনও ভোটপর্ব থাকছে না। যোগ্যতার ভিত্তিতে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও মেধা বিবেচনায় নিয়ে সিলেকশন পদ্ধতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী আরো বলেছেন, ‘জীবনবৃত্তান্ত দেখে ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে নেতা বানানো হবে।’

দক্ষ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব আনার লক্ষ্যে ২০০৬ সালে ছাত্রলীগে ভোট প্রক্রিয়া চালু হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শেই এই প্রক্রিয়া শুরু হয়। গত তিনটি সম্মেলনে এভাবেই ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930