বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

১৩ বছর প্রেমে বহুবার মধুরমিলন; যাচাই করে বিয়ে করুন

আন্তর্জাতিক ডেস্ক  :


বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। দুই বাড়িতেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের প্রস্তুতি। এমন সময় একটি লিফলেট পৌঁছল পাত্রপক্ষর বাড়িতে। আর তাতেই গণ্ডগোল, ভেঙে গেল বিয়ে। বিয়ে ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ তরুণী। সেই লিফলেট নিয়ে তরুণীর বাবা হাজির থানায়। পুলিশকে গোটা ঘটনা জানিয়ে দায়ের করেছে অভিযোগও। এ ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার দিঘারে।তরুণীর বাড়ি দিঘা থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামে। চলতি মাসেই অলঙ্কারপুরের এক তরুণের সঙ্গে তাঁর বিয়ের ঠিক হয়। তবে কয়েকদিন আগে ওই দুই গ্রামে ছড়িয়ে দেওয়া হয় একটি লিফলেট। যার জেরে গত বুধবার পাত্রর বাড়ি থেকে ফোন করে তরুণীর বাড়িতে জানিয়ে দেওয়া হয়, তারা এই বিয়েতে রাজি নয়।

কী লেখা ছিল লিফলেটে ? লেখা ছিল, “আমি দক্ষিণ শিমুলিয়া গ্রামের সীমা ঘোষের (নাম পরিবর্তিত) মেয়েকে ১৩ বছর ধরে ভালোবাসি। আমাদের সুখের মিলন বহুবার ঘটে। তাতে এক সন্তানও আসে। বাধ্য হয়ে আমরা সেই সন্তানকে নষ্ট করি। এরপর তার শরীর ভেঙে যায়। আমি আমাদের সুখের মিলনের ভিডিও করে রাখি। ঘটনাক্রমে ওর মা জেনে যায়। আমি তখন ফোনে সব কথা ওর মাকে জানাই। মা রেগে ওর সিম বাদ দেন। আমি ওর মাকে বলেছিলাম অন্য জায়গায় বিয়ে দিলে সেই ছবি নেটে ছাড়ব। আমার প্রেমিকা অন্য সিমে যোগাযোগ রাখে ও সম্পর্ক চালিয়ে যায়। এখন বাড়ির চাপে পড়েছে। ৭০-৮০ জন পাত্র তাকে দেখে বিদায় নেয়। এখন অলঙ্কারপুরের কোনও ছেলে তাকে পছন্দ করেছে। বিয়ে কার আগে তলিয়ে জানুন তারপরে দেরি হলেও সিদ্ধান্ত নেন। তার মা সব জেনে ধামা চাপা দিচ্ছে। যাচাই করুন।”

এই লিফটলেটটি প্রচারিত হওয়ার পর বিভিন্ন মন্তব্য ওই যুবতিকে লক্ষ্য করে আসতে থাকে। তাতেই ভেঙে পড়েন ওই যুবতি। লিফলেটে লেখা সব কথাই মিথ্যা বলে দাবি করে তরুণীর পরিবারের লোকজন। এরপর দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা। ঘটনার পিছনে কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আক্রোশের বশে এই ঘটনা ঘটিয়েছে কেউ বা কারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১