সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

হাজারো মানুষের ভালোবাসায় সাবেক ছাত্রনেতা কাজী হারুনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :


শ্রদ্ধায় ভালোবাসায় হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরসমাহিত করা হয়েছে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জনপ্রিয় ছাত্রনেতা কাজী মো. হারুনুর রশিদের মরদেহ। (আজ) শনিবার বাদ আছর চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাজায় অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা হলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, জেলা জজকোর্টের আইনজীবী এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, এ্যাড. সামছু উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, মরহুমের ভাই প্রাথমিক শিক্ষক সমিতির নেতা কাজী মোস্তফা কাজল ও থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমূখ।

এ দিকে কাজী হারুনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনপ্রিয় এই ছাত্রনেতা আশির দশকে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়নসহ অন্যান্যরা।

এরআগে গত ২৯ এপ্রিল রোববার রাতে মালেয়েশিয়ায় অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কাজী হারুনুর রশিদ, (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা’, স্ত্রী, দুই ছেলে, পাঁচ ভাই, এক বোন, ভাগিনা, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতে তাঁর মরদেহ বিমানযোগে ঢাকায় এসে পৌঁছানোর পর শনিবার দুপুরে তাঁর মরদেহ বাড়িতে এসে পৌঁছে।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031