সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এসএসসির ফলাফল : এবারও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গৌরবময় সাফল্য

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় এবারও গৌরবময় সাফল্যের ধারা বজায় রেখেছে সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসাশিক্ষা শাখায় মোট ২৪৯ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয় ২৪৬ জন শিক্ষার্থী, পাসের হার ৯৯ শতাংশ। গড় জিপিএ-৪.১১ পয়েন্ট। বিজ্ঞান বিভাগে ২৬ জন ও ব্যবসাশিক্ষায় ৪ জনসহ ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ১১৮ জন উত্তীর্ণ হয় এ গ্রেডে। জেলার সার্বিক ফলাফল মূল্যায়নে এবারও জেলার সেরাস্কুলের গৌরব ধরে রাখে বিদ্যালয়টি।

ধারাবাহিকভাবে প্রত্যাশিত ফলাফলের ধারা অব্যাহত রাখায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্রছাত্রী ও অভিভাবকদের কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার কারণে প্রতিবছরই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930