বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন অনুষ্ঠানে যোগ দিতে সিলেট জেলা আ.লীগ নেতা এড. নাসির যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক :


আগামিকাল (১০ মে) বৃহস্পতিবার বহুল কাঙ্খিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করা হবে। এর মধ্য দিয়ে মহাকাশ জয়ের নতুন শুভ সূচনা করবে বাংলাদেশ। অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

এ সময় ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগ ও যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে আগত সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খানের সন্মানে এক নৈশভোজের আয়োজন করেন। পরে উভয় দেশের নেতৃবৃন্দ এক মতবিনিময় মিলিত হন ।

মতবিনিময় সভায় ফ্লোরিডা আওয়ামী পরিবারের অনেক নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য স্টেট থেকে আগত অনেক যুবলীগ নেতৃবৃন্দ যোগদান করেন । তাদের মধ্যে ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল খান দিপু , কোষাধ্যক্ষ নাঈম খান, সদস্য টিটন মল্লিক ও ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি হাজি দয়ান চৌধুরী, মিশিগান স্টেট যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও নবগঠিত মিশিগান মহানগর আওয়ামীগের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান চৌধুরী জাভেদ, নিউজার্সি স্টেট যুবলীগ সভাপতি সোহেল, জর্জিয়া স্টেট যুবলীগ সাধারণ সম্পাদক হাসান সোহেল, ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মোহাম্মদ হারুন চৌধুরী, মনিরুল করিম, মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, তানভীর আহম্মেদ, সাংঠনিক সম্পাদক অসীম রায়, ফ্লোরিডা স্টেট স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন পাপ্পু, ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ শিবলু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ফ্লোরিডা স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন আহম্মেদ।

মতবিনিময় শেষে বিভিন্ন স্টেট থেকে আগত যুবলীগ নেতৃবৃন্দ ও সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ নাসির উদ্দিন খানসহ বিভিন্ন স্টেট যুবলীগ নেতৃবৃন্দ রাস্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরইউএ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১