সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বিষধর সাপ বেরিয়ে এলো বাথরুমের কমোড থেকে!

আকাশবার্তা ডেস্ক :

বিখ্যাত ব়্যাটেল স্নেক বাংলাতে ঝুমঝুমি সাপ নামেই পরিচিত৷ লেজের পিছনে বিশেষ গ্রন্থি থেকে ঝুমঝুম করে শব্দ বের হয়। সেই কারণেই এরকম নাম।

বিশাল দুই বিষদাঁত নিয়ে এই সাপ যখন ঝাঁপিয়ে পড়ে ছোবল দেয় তারপর দ্রুত চিকিৎসা না হলে মৃত্যু অবধারিত। সেরকমই এক বিষধর আচমকা কোমড থেকে বের হয়ে এসেছিল৷ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস টাউনের।

বাথরুমে সাপ ঢুকে থাকতে পারে। কিন্তু কমোডের ভিতর থেকে ব়্যাটেল স্নেক বের হয়ে এসেছে শুনে চমকে গিয়েছিলেন স্থানীয় সর্প বিশারদ নাথান হকিন্স। দ্রুত খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছান। সব দেখে জানিয়েছেন এ ঘটনা একেবারেই অপ্রত্যাশিত।

ঘুম ঘুম চোখে টয়লেট করতে গিয়েছিল বাড়ির ক্ষুদে সদস্য। ভিতরে ঢুকেই সাপ দেখে চমকে যায় সে। চিৎকার করতেই বাড়ির সবাই ছুটে আসেন। তাঁরাও হতচকিত হয়ে যান। তখন কমোড থেকে বেশ খানিকটা মাথা তুলে বের হয়ে এসেছে ভয়াল ঝুমঝুমি সাপ। অনেক কসরত করে শেষপর্যন্ত সেই সাপকে আয়ত্তে আনা হয়েছে।

শুধু তাই নয় বাড়ির অন্যান্য স্থান থেকেও গুটিসুটি হয়ে পড়ে থাকা আরও কিছু ব়্যাটেল স্নেক বস্তাবন্দি করেছেন টেক্সাসের সর্প বিশারদ নাথান হকিন্স। সর্ব সাকুল্যে মিলেছে ২৪টি সাপ। অনেক বিষ বের করা যাবে এদের থেকে, খুশি হয়ে জানিয়েছেন নাথাল। তিনি আরও বলেন, শীতের মৌসুমে সাপ ঘুমিয়ে থাকে। কিন্তু ব়্যাটেল স্নেক এই সময় কিছু দেখা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031