সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আইপিএলের ১০ম ‍আসরের নিলাম ২০ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি। শনিবার নিলাম হওয়ার কথা থাকলেও নতুন এ সূচি ঘোষণা করে বিসিসিআই।
জানা গেছে, নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়।

নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। আর খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩ ফেব্রুয়ারি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ নয়জন থাকবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খচর করতে পারবে।

উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930