রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা
শুক্রবার থেকে রোজা-rtvonline

শুক্রবার থেকে রোজা

আকাশবার্তা ডেস্ক :


দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে শুক্রবার থেকে রোজা শুরু হবে।বৃহস্পতিবার তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খেয়ে পরদিন রোজা রাখবেন মুসলিমরা।

বুধবার সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বাংলাদেশে শুক্রবার থেকে রমজান মাস গণনা শুরুর সিদ্ধান্ত জানানো হয়। ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, বুধবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখার খবর আসেনি। তাই বৃহস্পতিবার ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

বেশির ভাগ মসজিদে এবারও খতমে তারাবি হবে। সব মসজিদে একই নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।বৃহস্পতিবার প্রথম রোজায় সেহেরির শেষ সময় ভোররাত ৩টা ৪৬ মিনিট। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।সভায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল উপস্থিত ছিলেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১