সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইমনের সঙ্গে ফের কুসুম

বিনোদন প্রতিবেদক :


এর আগে একটি ছবিতে জুটি হয়ে কাজ করেছেন চিত্রনায়ক ইমন ও কুসুম শিকদার। অনেকদিন পর ফের তারা একই ফ্রেমে কাজ করলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি অংশে। গত মঙ্গলবার ধানমন্ডির অর্চাড পয়েন্টে এর শুটিং হয়েছে।

ইমন বলেন, ‘আমরা দুজন লাল টিপ ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম। এরপর আর কাজ হয়নি। তবে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়ে গেছে। এবারে ইত্যাদির একটি শিক্ষা ও বিনোদনমূলক সেগমেন্টে আমরা অংশ নিচ্ছি। সেখানে দেখা যাবে, ঈদের কেনাকাটায় মূল্য হ্রাস নিয়ে মজার সব কান্ড।

ইমন আরো বলেন, ‘গানে গানে কেনাকাটা ও মূল্যহ্রাস নিয়ে দর্শকদের বোকা বানাতে অনেক দোকানকার যে ফন্দি পাতেন, সেটাই দেখানো হবে। এখানে গানে কণ্ঠ দিচ্ছে কুসুম শিকদার।’ কুসুম বলেন, ‘ইমনের সঙ্গে ফের কাজ করে ভালো লেগেছে। তিনি খুবই সহযোগিতা করে থাকেন। ইত্যাদি অনেকের মতো আমারও প্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান। তাই এতে কাজ করতে আমার ভালো লাগে।’

এদিকে ইমন আরো বলেন, ‘ইত্যাদির মতো দর্শক নন্দিত অনুষ্ঠানে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন এটাই। আর ঈদের ইত্যাদি মানে তো বিশেষ কিছু। অনেকদিন পর এই অনুষ্ঠানটিতে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগলো। আর কুসুম শিকদারের সঙ্গে অনেকদিন পর কাজ করার আনন্দটা আরো বেশি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930