সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বৃষ্টিমাখা ভালোবাসায় তাহসান–রোজার নীরবতা

বিনোদন ডেস্ক : 

বছরের শুরুতেই নতুন জীবনের শুরু করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পাত্রী, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। বিয়ের পর থেকেই এই জুটির প্রতিটি পদক্ষেপ এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে আবারও আলোচনায় এলেন রোজা। ছবিতে দেখা যায়, সবুজ প্রকৃতির মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা কাটাচ্ছেন একান্ত কিছু সময়।

তবে শুধু এই ছবি নয়, রোজা আরও শেয়ার করেছেন তাদের রিসোর্টে সময় কাটানোর কিছু মুহূর্ত—বই হাতে নির্জন সকাল, নান্দনিকভাবে সাজানো কক্ষের ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃত বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ…’

নিউইয়র্কে পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। দুই বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে মেকআপ আর্ট ও শিক্ষাদানের সঙ্গে জড়িত তিনি।

বিয়ের পর তাহসান ও রোজাকে একসঙ্গে দেখা গেছে মালদ্বীপ, ইউরোপসহ নানা দেশে। কাজের ফাঁকে বেরিয়ে পড়ছেন নিজেদের সময় কাটাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির প্রতিটি পোস্টই মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

তাদের ভ্রমণ, ভালোবাসা ও অনলাইন উপস্থিতি যেন এক নতুন গল্পের জন্ম দিচ্ছে—যেখানে ভালোবাসা মানে সময়, সাহচর্য আর শান্তির খোঁজে একসঙ্গে পথ চলা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031