সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক প্যানেল চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ইয়াবাসহ আটক প্যানেল চেয়ারম্যান ওমর ফারুককে (৪০) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই এহতেশামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ওমর ফারুক। তিনি একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত নুর সৈয়দ হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, ওমর ফারুক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930