বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
সংগ্রহিত ছবি

‘বন্দুকযু্দ্ধে’ চারদিনে নয়জন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত : র‌্যাব

আকাশবার্তা ডেস্ক :


সারাদেশে ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত  ‘বন্দুকযু্দ্ধ’ নয়জন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে র‌্যাবের ব্যাটালিয়ন ১১ এর সঙ্গে কথিত বন্দুকযু্দ্ধে নারায়ণগঞ্জের রিপন নিহত হন। একইদিন র‌্যাব ১২ এর সঙ্গে কুষ্টিয়ায় নিহত হন হামিদুল ইসলাম। ওই ঘটনার একদিন পর ১৭ মে র‌্যাব-৫ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন রাজশাহীর আবুল হাসান ওরফে হাসান। একই ব্যাটালিয়নের সঙ্গে ১৮ মে চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে মারা যান আবদুল আলিম। নিহতরা সবাই শীর্ষ মাদক ব্যবসায়ী।

এছাড়া ১৮ মে চট্টগ্রামে র‌্যাব-৭ এর সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবিব ও মো. মোশাররফ নামে দু’জন নিহত হন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। ১৯ মে র‌্যাব-৬ এর সঙ্গে যশোরের অভয়নগরে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন।

তারা হলেন, আবুল কালাম, হাবিব শেখ ও মিলন কাশারী। এরাও শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করে বাহিনীটি। গত ৪ মে থেকে ১৯ মে পর্যন্ত সারাদেশে র‌্যাবের হাতে ২ হাজার ২৮৭ জন গ্রেপ্তার হয়েছে।

এরমধ্যে ২৯৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৯২২ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়া হয়েছে। আর ৪৩০ জনকে ২৭ লাখ টাকার বেশি অর্থদণ্ড করা হয়েছে। র‌্যাবের ৪৮৫টি অভিযানে প্রায় ২০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০