সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার তারিখ পরিবর্তন

আকাশবার্তা ডেস্ক :


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র আগামী চলতি মাসের ২৬ তারিখে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে সকাল ৯ টার পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রাম : ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ববর্তী শিক্ষাবর্ষে বর্তমানে অধ্যয়নরত অথবা যারা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ বা তৎপূর্বে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছে, সে সকল শিক্ষার্থীর দ্বৈত ভর্তির কারণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এনে তাদের পূর্বের ভর্তি বাতিলপূর্বক (নির্ধারিত জরিমানা ও ভর্তি বাতিল ফি প্রদান করে) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।

প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ শুরু : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শুধু Promoted পরীক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্স পরীক্ষার ফরম পূরণ গতকাল ২০/০৫/১৮ তারিখ থেকে শুরু হয়ে ঙহষরহব-এ চলবে ২৭/০৬/১৮ তারিখ পর্যন্ত। এ ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930