বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সন্তানসম্ভবা বলেই দ্রুত বিয়ে করেছেন নেহা ধুপিয়া

বিনোদন ডেস্ক :


সন্তানসম্ভবা বলেই দ্রুত বিয়ে সেরে নিয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। সোনম কাপুরের বিয়ের পর পরই তাঁর বিয়ের খবরে অবাক হয়েছিল বলিউড। তাঁর বিয়েতে বলিউড তারকাদের উপস্থিত না থাকাটাও জন্ম দেয় নানা প্রশ্নের। নেহা ধুপিয়ার তড়িঘড়ি এই বিয়েকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বলিউড বাবলের বরাত দিয়ে ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, সন্তানসম্ভবা বলেই দ্রুত বিয়ে করেছেন তিনি। দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়ে চলতি মাসে আংগাদ বেদীর সঙ্গে বেশ ধুমধাম করেই বিয়ে সারেন বলিউড তারকা নেহা ধুপিয়া।নেহার ঘনিষ্ঠ একটি সূত্র বলিউড বাবলকে জানায়, ‘নেহা সন্তানসম্ভবা এবং তাঁর সন্তানসম্ভবার খবর শিগগিরই সবার সামনে আসবে। এই কারণেই সে এত দ্রুত বিয়ে সেরেছে।’ তবে এসব গুজবকে উড়িয়ে দিয়েছেন নেহার বাবা প্রদীপ কুমার। টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রদীপ জানান, ‘না না, এ রকম কিছু ঘটেনি। যখন থেকে তাঁরা দ্রুত বিয়ে করেছে তখন থেকেই এসব গুজবের উৎপত্তি হয়েছে। এসব গুজব তো খাবেই। লোকজন তাঁদের ইচ্ছেমতো গুজব ছড়াতে পারে।’

দ্রুত বিয়ের পেছনে যুক্তি দিতে গিয়ে নেহার বাবা আরো বলেন, ‘এটা দুই পরিবারের সম্মতিতেই হয়েছে। বিয়ের সিদ্ধান্ত নিতে তাঁরা বেশি সময় নেয়নি কারণ নিজ নিজ কাজের ক্ষেত্রে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর আমরা মাত্র দুই থেকে তিনদিন সময় পেয়েছিলাম গোটা আয়োজনের জন্য।’

তবে এত সহজে গুজব পিছু ছাড়ছে না নেহার। নিন্দুকরা নেহার বিয়ের ঢিলেঢালা পোশাককে ইঙ্গিত করছেন গর্ভধারণ লুকানোর অংশ হিসেবে। ১০ মে নয়া দিল্লিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৩৫ বছর বয়সী আংগাদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৩৭ বছর বয়সী নেহা ধুপিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১