সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঈদের নতুন টাকা মিলবে আগামী রোববার

অর্থ বাণিজ্য ডেস্ক : 


ঈদ এলেই জনসাধারণের নতুন টাকার চাহিদা বেড়ে যায়। সবাই নতুন টাকা পেতে চায়। ইতোমধ্যে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বিভিন্ন মূল্যমানের নতুন টাকার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো গ্রাহকের পাশাপাশি নাগরিকদের সাধ্যমতো নতুন টাকা সরবরাহ করবে।আগামী ৩ জুন রোববার থেকে নতুন টাকার বিনিময় শুরু হবে। এদিন থেকে গ্রাহকরা ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন। তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এই কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

‘নতুন নোট যেহেতু ঈদের আনন্দ অনুষঙ্গ হয়ে উঠেছে, তাই বাংলাদেশ ব্যাংক প্রতি ঈদে নতুন নোট বাজারে ছাড়ে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ কাউন্টারের পাশাপাশি তফসিলি ব্যাংক থেকেও নতুন নোট বিতরণ করা হবে।

ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও প্রতিদিন ১০ টাকা থেকে ১০০ টাকা মূল্যমানের নতুন নোট একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে কেউ ইচ্ছা করলে নোট উত্তোলনকালে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যেসব ব্যাংক ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে রাজধানীর ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংকের, মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা এবং ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখায় নতুন নোট পাওয়া যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930