সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি

মাদক বিরোধী অভিযানে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :


মাদক বিরোধী অভিযান চলাকালে কোনও অপরাধীই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই মাদকবিরোধী অভিযান চলবে। তিনি বলেন, আমরা কাউকে ছাড় দেব না। মাদক নির্মূলে যুদ্ধে নেমেছি, এ যুদ্ধে বিজয়ী হতেই হবে। কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতোমধ্যেই তার দৃষ্টান্ত দেখেছেন আমাদের এক সাংসদ জেলে আছেন। একই সঙ্গে ঈদের যাত্রাকে নির্বিঘ্ন করতে সড়কপথে ঈদের তিন দিন অগে থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ৪ মে র‌্যাব দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু করে। তবে ১৫ মে রাত থেকে হার্ডলাইনে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর এ সংস্থা। এর তিন দিনের মাথায় পুলিশের পক্ষ থেকেও মাদকবিরোধী অভিযান জোরালো করা হয়।

পুলিশ-র‌্যাবের মাদকবিরোধী টানা অভিযানে রোববার ভোর পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ ৮৫ মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930