সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করায় যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে প্রচারণার দায়ে এনায়েত হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ ঘটনায় মনির হোসেন নামে আরেক ব্যক্তি বাদি হয়ে কমলনগর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এরআগে সোমবার রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে এনায়েতকে আটক করা হয়। সে চরপাগলা গ্রামের সাফি উল্যার ছেলে। বাদি মনির চরঠিকা গ্রামের আনিছুল হকের ছেলে। তারা উভয়ে চরকাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, এনায়েত হোসেন ফেসবুকে মনির হোসেনের নামে একটি ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে প্রকাশ করে। এতে মনির বাদি হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

কমলনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জহির উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে ফেসবুকে প্রচার করার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে মনির বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930