বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত বিজয় টিভির বর্ষপুর্তি অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

লক্ষ্মীপুরে বিজয় টিভির বর্ষপুর্তি উদযাপন

প্রতিনিধি, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় টিভির বর্ষপুর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে র‌্যালি, আলোচনা সভা, কেককাটা এবং ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনির্বাণ বাংলা স্লোগান নিয়ে প্রথমে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান খাঁন।

বিজয় টিভির ৬ষ্ঠবর্ষে পদার্পন উপলক্ষে জেলার চন্দ্রগঞ্জে অনুষ্ঠিত র‌্যালি।

বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জাফর আহম্মেদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আহম্মদ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অহিদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, ‘নিরাপদ সড়ক চাই’ এর থানা কমিটির সদস্য সচিব মো. বাবুল হোসেন, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ইফতার পূর্ববর্তী সময়ে বিজয় টিভির প্রতিষ্ঠাতা প্রয়াত চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০