সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজসহ মোঃ মাসুদ (২৮) নামে এক যুবককে আটক করেছে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার সকালে চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউপির বশিকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মাসুদ বশিকপুর ইউনিয়নের মৃত টুলু মিয়ার ছেলে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. জাহাঙ্গীর জানান, অস্ত্রসহ আটক মাসুদ শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র, খুন, চাঁদাবাজিসহ ৩টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরে করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের অন্যতম সহযোগী সন্ত্রাসী মাসুদকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930