সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ, আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের এক শিশুকে স্থানীয় পান ব্যবসাযী মো. সাঈদ উল্যাহ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিম শিশুর স্বজন ও হাসপাতাল সুত্রে জানা যায়, কমলনগরের চরলরেন্স এলাকার বাসিন্দা সাঈদ উল্লাহ চরমার্টিন এলাকার আবুল বাশারের মেয়েকে বিয়ে করে ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। সকালে ওই বাড়ির পাশের ঘরের তিন বছরের শিশু তার মায়ের সাথে দাদার বাড়ি যান। তার বাবাও কাজে বের হয়ে যান। এ সময় শিশুটি নিজেদের ঘরে ফেরার পথে স্থানীয় পান ব্যবসায়ী মো. সাঈদ উল্যাহ তাকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন স্বজনরা। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনা জেনে পুলিশকে অবহিত করা হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান এ চিকিৎসক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত ইকবাল হোসেন বলেন, বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930