সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কাদেরের বক্তব্য মানবাধিকারকে ঠাট্টার শামিল : রিজভী

আকাশবার্তা ডেস্ক :


‘বন্দুকযুদ্ধে’ নিহত টেকনাফের কাউন্সিলর একরামুল হকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করার শামিল। খুনি-সন্ত্রাসীদের মতো বেআইনি হত্যাকাণ্ডকে স্বীকৃতি দেওয়াই তার বক্তব্যের মূল উদ্দেশ্য। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (০৩ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, টেকনাফে কাউন্সিলর একরাম হত্যার অডিও, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরাম হত্যাই নয়, মাদক বিরোধী অভিযানের নামে এখন পর্যন্ত প্রায় ১৩০ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

রিজভী বলেন, ইয়াবার গডফাদার এমপি বদিসহ ক্ষমতাসীনদের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এতগুলো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে গেল জাতি তা জানতে চায়। সরকারই গডফাদারদের পালিয়ে যেতে সাহায্য করছে। তিনি বলেন, বহু টালবাহানার পর খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও সরকারি কারসাজিতে তা আটকে দেওয়া হয়েছে। হাইকোর্ট কোনো মামলায় জামিন দেওয়ার পর আপিল বিভাগ কারও জামিন স্থগিত করে এমন নজির বাংলাদেশে আর একটিও নেই।

রিজভী বলেন, ঈদের আগেই খালেদাকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না। কারণ খালেদা জিয়ার উপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে তার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে তারা।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930