শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বেগমগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বিশেষ প্রতিনিধি :


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে মো. ইসমাইল হোসেন (৫২) নামে এক বৃদ্ধ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ সময় মো. রিপন নামে আরও এক যুবককে কুপিয়ে আহত করা হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের হাড়ার বাড়ির মৃত বদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নিহতের ছোট ভাই জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় কয়েকজন লোকের ঝগড়া-বিবাদ চলে আসছিল। এর জের ধরে ওইদিন রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে কিছু লোক জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে। পরে জাহাঙ্গীরের ছেলে রিপনকে কুপিয়ে আহত করা হয়। এ সময় রিপনকে বাঁচাতে তার চাচা ইসমাইল দৌড়ে আসলে হামলাকারীরা ইসমাইলকেও লক্ষ্য করে টেঁটা (রাকশা) বিদ্ধ করে আহত করা হয়। পরে ইসমাইলের গলায় রাকশা বিদ্ধ হলে বাড়ির লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত বলে ঘোষণা করেন। আহত রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে নিহত ইসমাইলের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০