সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। গত রোববার সকাল থেকে দুপুরে পর্যন্ত অভিযান চালিয়ে জেলা শহরের ঝুমুর হোটেল, নুরজাহান হোটেল, বসুন্ধরা ফুড, সুইস বেকারীসহ ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদনের চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকার জরিমানা করা হয়।

একই সময় মিয়া আবু তাহের সড়কে ইব্রাহিম ভিলার ৪তলা ভবনের আবাসিক গ্রাহক ঠিকাদার ইসমাইল অনুমোদিত ১টির স্থলে দীর্ঘদিন যাবত অবৈধভাবে আরো ৪টি চুলা ব্যবহারের অভিযোগে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় অভিযুক্তরা দোষ স্বীকার করায় জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করেন। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশনের লক্ষ্মীপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031