সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যুবকের পায়ুপথে অপারেশনে বের হলো আস্ত বেগুন!

আকাশবার্তা ডেস্ক :


কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় অনেকে সারা বছর ভুগে থাকেন। শৌচাগারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েও তাদের মল পরিষ্কার হয় না। বেশ কিছুদিন ধরে এমন সমস্যায় ভুগছিলেন চীনের এক যুবক। বিষয়টি নিয়ে খুব অস্বস্তিতেও ছিলেন তিনি। তাই ভেবেছিলেন- লম্বাটে, মসৃণ কিছু পায়ুপথে প্রবেশ করলে মিলবে স্বস্তি। কিন্তু হলো হিতে বিপরীত।

জানা গেছে, চীনের ওই ব্যক্তি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পায়ুপথে একটি বেগুন প্রবেশ করান। এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা তো দূরের কথা, সেটা ঠেকে যায় অন্ত্রের ভেতরে। ফলে বিপাকে পড়ে হাসপাতালে যেতে বাধ্য হন তিনি। সেখানে স্ক্যান করে দেখা যায়, পেটের ভেতরে এক বিশেষ কোণে আটকে রয়েছে বেগুনটি। দু’দিন ধরে তিনি পেটের ব্যথায় কাতরাতে থাকেন, বমি হয় বেশ কয়েক বার। শেষে অপারেশন করেই বের করতে হয় বেগুনটি।

চিকিৎসকরা জানান, আরেকটু হলে বেগুনটি ওই ব্যক্তির ফুসফুসে গিয়ে আঘাত হানতো। তখন অন্য বিপদ ঘটতে পারত।

ওই ব্যক্তি এখন বিপদ মুক্ত বলে জানা গেছে। তবে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ওয়েইবো’তে ঘটনাটি এখন ভাইরাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930