সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশের মতো ভারতেও বিশ্বকাপ উৎসব

আন্তর্জাতিক ডেস্ক :


বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বাংলাদেশের মৌসুমী ব্যবসায়ীরা জার্সি-পতাকা-টুপি-ক্যালেন্ডার ইত্যাদির পরশা সাজিয়ে বসেন হাটে-ঘাটে, দোকন আর মার্কেটে। রাস্তায় বড় বাঁশে উপর সব দলের পতাকা উড়িয়ে কিশোর মুনির ক্রেতার খোজে ফেরি করে বেড়ায় সকাল সন্ধ্যা বেলা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলিস্থানে কিশোর আমির হোসেন তার বাবার সাথে ইদের মার্কেটিং করতে এসে এক হাজার টাকায় ব্রাজিলের পতাকা-জার্সি কিনে নিয়ে যায় কিশোরগঞ্জে বাবার বকুনি খেয়ে। তেমনি ইয়াকুব আলি মোল্লা যশোর থেকে কলকাতায় গিয়েছিল ২০ বছর বয়সি ছেলে ইদ্রিসের হার্টের চিকিৎসা করাতে। এখানে ডাক্তার দেখিয়ে, চিকিৎসা করিয়ে ইদ্রিস সুস্থ হয়ে উঠেন।
গত বুধবার রাতে কলকাতা থেকে যশোর ফিরে আসেন ইয়াকুব, ইদ্রিস। যাওয়ার আগে ময়দান মার্কেট থেকে কিনে নিয়ে আসেন মেসির ছবি দেওয়া আর্জেন্টিনার বেশ কয়েকটা জার্সি। সঙ্গে বড় মাপের আর্জেন্টিনার পতাকাও। কেন?? ইয়াকুব বলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। সামনে যে মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবল। ?আমার বাড়ির সবাই আর্জেন্টিনার সাপোর্টার। ওয়ার্ল্ড কাপের সময় এগুলো নিয়েই আমরা আনন্দে মেতে উঠব। বিশ্বকাপকে সামনে রেখে শুধু যে বাংলাদেশেই ভিনদেশী জার্সি-পতাকার মাতামাতি তা কিন্তু নয়! এখন ভারতের বিভিন্ন বাজারেও এর জমজমাট ব্যবসা চলছে। ভারতের কলকাতায়ই সবচেয়ে বেশী ফুটবল চর্চা হয়। ফুটবলের যত কিচ্ছা কাহিনী তার বেশীর ভাগই পশ্চিম বঙ্গকে ঘিরেই।
তাই বিশ্বকাপের সময় ফুটবলপ্রেমীরা বাংলাদেশের মতো কলকাতায়ও পতাকা নিয়ে মাখামাখি-মাতামাতি চোখে পড়ে। এদিকে, গত দু’?মাস ধরে বাজার গরম ছিল আইপিএলের নানা দলের জার্সি, পতাকা নিয়ে। আইপিএল শেষ হওয়ার পর সেই জায়গা নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন। প্রতি ৪ বছর অন্তর ফুটবল বিশ্বকাপ এলেই নানা দেশের জার্সি, পতাকায় ছেয়ে যায় ময়দান মার্কেট। এবারও তাই। দোকানিদের আশা বিশ্বকাপে এবারও বাজার ভালই যাবে।
অপরদিকে, রাজধানী ঢাকার গুলিস্তান স্পোর্টস মার্কেট, বঙ্গবন্ধু এভিনিউ স্পোর্টস মার্কেট, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম স্পোর্টস মার্কেট, মিরপুর, বনানী, গুলশানসহ বেশকয়েকটি সুপার মার্কেট এবং দেশের প্রদান প্রধান শহরগুলোতে এখন বেশ জমে উঠেছে বিশ্বকাপের আকর্ষণীয় জার্সি-পতাকা-বল-কিটস ক্রয়-বিক্রি জমে উঠেছে ইদ শপিংয়ের সাথে সাথে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930