মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিকে জনপ্রিয়তা যাচাই করতে হবে : নোয়াখালীতে মো. নাসিম

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে মাঠে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রিয়তা যাচাই করতে হবে। এ সময় তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠি চিকিৎসা সুবিধা পাচ্ছেন। মঙ্গলবার দুপুরে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ কম্পাউন্ডে নোয়াখালীর বেগমগঞ্জে ৫০০ শয্যা বিশিষ্ট জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অতি কম সময়ে এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে।  নোয়াখালী-৩ (বেগমগঞ্জ-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ কিরণের সভাপতিত্বে ও এ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ, চৌমুহনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফ, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মলয় কান্তি চক্রবর্তী, বিএমএ সভাপতি ইকবাল মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ প্রমুখ।
এরআগে মন্ত্রী চৌমুহনী পৌরসভা কম্পাউন্ডে সাবেক সাংসদ জননেতা নুরুল হকের কবর জিয়ারত করেন। বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০