মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কিশোর অপরাধ বাড়ছে, করণীয় কী?

প্রতিকী ছবি

আকাশবার্তা ডেস্ক :
কিশোর কিশোরী কর্তৃক সংঘটিত আইন ও সমাজ বিরোধী কার্যাবলিকে কিশোর অপরাধ বলা হয়। সাধারণত ৭-১৮ বছরের কিশোর-কিশোরীদের কিশোর অপরাধী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে একটি সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এটি হলো কিশোর অপরাধ। কিশোরদের একটি উল্লেখযোগ্য অংশ চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, পকেটমার, মাদকসেবন, ইভটিজিং, ইত্যাদিসহ এমন সব ভয়াবহ কাজ করছে, এমন সব অঘটন ঘটিয়ে চলছে এবং এমন সব লোমহর্ষক কর্মকান্ডের সাথে যুক্ত হচ্ছে। যা কি না অকল্পনীয়। বিষয়টি সমাজবিজ্ঞানী, অপরাধবিজ্ঞানী, আইনবিদ, রাজনীতিবিদ ও সুশীলসমাজকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। একবিংশ শতাব্দীর প্রারম্ভে সভ্যতার এ চরম উৎকর্ষের যুগে আমাদের আগামী দিনের আশা ভরসার স্থল কিশোরসমাজের এ ব্যাপক বিপর্যয় সত্যিই বড় দুঃখ ও দুর্ভাগ্যজনক। এ সর্বনাশা ছোবল থেকে আমাদের কিশোর-কিশোরীদেরকে রক্ষা করতে হবে।

বাংলাদেশে দিন দিন কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কিশোর অপরাধ বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন :
১. বাংলাদেশের ভৌগেলিক অবস্থান
২. শিশুদের ত্রুটিপূর্ণ মানসিক বিকাশ
৩. দারিদ্রতা
৪. পিতা-মাতার অসংগতিপূর্ণ আচরণ
৫. শিশুদের চিত্তবিনোদনের অভাব
৬. অনুকরণ ও মেলামেশার প্রভাব
৭. ধর্মীয় কু-সংস্কার

এ অপরাধ বন্ধ করতে কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন :

১. সুস্থ্য পারিবারিক পরিবেশ সৃষ্টি করে শিশু-কিশোরদের সুষ্ঠু ব্যক্তিত্ব বিকাশের ব্যবস্থা করে দিতে হবে।
২. শিশুরা যেহেতু অনুকরণ প্রিয়, তাই তারা যেন সৎ সঙ্গে মিশে এবং অসৎ সঙ্গ এড়িয়ে চলে সেদিকে নজর দিতে হবে।
৩. শিশুশ্রম বন্ধ করতে হবে।
৪. সুস্থ্য চিত্তবিনোদনের ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে শিশু কিশোরদের মানসিক গঠন সঠিকভাবে হয়।
৫. পঙ্গু ও মানসিকভাবে অসুস্থ্য শিশুদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
৬. ধর্মীয় জ্ঞান সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে হবে।
আসুন আমরা সবাই সচেতন হই, কিশোর অপরাধ প্রতিরোধ করি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০