সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

যমুনা টিভিতে নিয়োগ পেলেন সাংবাদিক আনিস কবির

নিজস্ব প্রতিবেদক :


স্যাটেলাইট টিভি চ্যানেল যমুনা টিভিতে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন, সাংবাদিক আনিস কবির। শনিবার যমুনা টিভি কর্তৃপক্ষ আনিস কবিরকে জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগপত্র প্রদান করেন। সাংবাদিক আনিস কবির নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সাংবাদিক আনিস কবির দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় সুনাম এবং দক্ষতার সহিত কাজ করে আসছেন। গেল দুই বছর থেকে তিনি প্রিন্ট মিডিয়া জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল আমার স্বাধীনতা ডটকম’র সম্পাদক হিসাবে কাজ করছেন তিনি। ইতিমধ্যে ক্রাইম, অনুসন্ধানী, ফিচার নিউজসহ নানা দিকে বিচরণ রয়েছে এই সাংবাদিকের।

এখন থেকে স্যাটেলাইট টিভি (বে-সরকারি টিভি চ্যানেল) যমুনা টিভির এ রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ০১৭১৩-৮২৪৩৪১ নাম্বরে যোগাযোগ করার জন্য সকল শুভানুধ্যায়িদের অনুরোধ করেছেন আনিস কবির। মেইল করতে পারেন এ ই-মেইল ঠিকানা- aniskabir61@gmail.com

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930