সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

২১ থেকে ২৪ ফেব্রুয়ারী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গ্রন্থ মেলা

আকাশবার্তা ডেস্ক :
অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিন ব্যাপি গ্রন্থ মেলার আয়োজন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। ২১,২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারী সকালে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী মেলা উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
মেলা আয়োজক কমিটি জানান, গ্রন্থ (বই) মেলায় স্টল বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো স্টল বরাদ্দ নিশ্চিত হয়েছে। স্টল বরাদ্দ নিতে ইচ্ছুক অন্যান্য আগ্রহী বই ব্যবসায়ীদের বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গণে বই মেলা আয়োজনের উদ্যোগ নেয়। জ্ঞান পিপাসু এবং বই প্রেমীকদের জন্য এই মেলার আয়োজন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930