বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে কোথায় কখন ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক :


আগামীকাল শনিবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলিম উম্মার ঘরে ঘরে উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় এই উৎসব পবিত্র ঈদুল ফিতর। লক্ষ্মীপুরে ঈদের জামাতের জন্য প্রস্তুত জেলার অনন্ত দুই শতাধিক ঈদগাহ ময়দান এবং ছয় শতাধিক মসজিদ। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জেলা কালেক্টরেট ভবণ প্রাঙ্গণে।

শহরের আজিম শাহ (রঃ) দায়রা বাড়ী জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮ টায়, চকবাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ঐতিহ্যবাহী সোনা মিয়া ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৮টায়। তমিজ উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। আলীয়া মাদ্রাসা ও মজুচৌধুরী হাট সাইফিয়া দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আজিম শাহ ঈদগাহে সকাল ৮টায় ও স্টেশন হিজবুত তাওহীদের উদ্যোগে ঈদের জামাত সকাল ১০টায়, লিল্লাহ জামে মসজিদ ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও জেলার চন্দ্রগঞ্জ বাজার স্টেশন কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৯টায় এবং প্রত্যেক ঈদগাহ ময়দানে ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১